Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলিটারি ট্যাটু অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের ৯৩ হাজার সেনা। প্রতিবছর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় কলকাতায়। বর্তমানে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির আবহে অন্য মাত্রা পেয়েছে বিজয় দিবসের অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এ বছর তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, এ বছরও ১০ থেকে ১২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ