Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বজিৎ দাসের গাড়িচালকও গ্রেপ্তার, দু’জনের পুলিশ হেপাজত

ধৃত ঋতব্রতপন্থী তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের পর তাঁর গাড়ি চালককেও গ্রেপ্তার করল পুলিশ। নাম কেয়ামত মণ্ডল।

বিশ্বজিৎ দাসের গাড়িচালকও গ্রেপ্তার, দু’জনের পুলিশ হেপাজত
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ধৃত ঋতব্রতপন্থী তৃণমূল নেতা বিশ্বজিৎ দাসের পর তাঁর গাড়ি চালককেও গ্রেপ্তার করল পুলিশ। নাম কেয়ামত মণ্ডল। মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাঁদের দু’জনকেই চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।   

Advertisement

সোমবার বনগাঁ পুলিশ জেলার গোপালনগর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল বিশ্বজিৎকে। সোমবার রাতেই তাঁকে নিয়ে গিয়ে বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তল্লাশিতে কিছু পাওয়া না গেলেও পরবর্তীতে তাঁর গাড়ি চালককে নিয়ে পুনরায় বাড়িতে তল্লাশি করা হয়। এরপরই বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। তখন গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার যখন বিশ্বজিৎ দাসের গাড়ির থামিয়ে তল্লাশি করা হচ্ছিল, তখন আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার পর গাড়ি নিয়ে পালিয়ে যায় তাঁর চালক। গাড়িতে থাকা অন্য একটি আগ্নেয়াস্ত্র বাড়ির কাছাকাছি ফেলে দিয়েছিল সে। এদিন তল্লাশি করতেই ফেলে দেওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি নৃপেন বিশ্বাস বলেন, তৃণমূল জমানায় আগ্নেয়াস্ত্রের রমরমা কারবার হয়েছে। জেলা সভাপতির বাড়ি থেকে দু চারটে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা স্বাভাবিক। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ