Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

সলমনের পর এবার বিষ্ণোই গোষ্ঠীর টার্গেট আমির খান। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতাকে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

আমির খানকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সলমনের পর এবার বিষ্ণোই গোষ্ঠীর টার্গেট আমির খান। সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেতাকে হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তাদের দাবি, লাভ জিহাদকে প্রশ্রয় দিচ্ছেন আমির। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভয়েস নোটে বলা হয়েছে, ‘আমিরকে আর বরদাস্ত করা যাবে না।’ সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিয়ে সেরেছেন আমির। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ তুলেছেন বিজেপি ও  হিন্দুত্ববাদী সংগঠনের একাধিক নেতা। এবার সরাসরি বিষ্ণোই গোষ্ঠীর তরফেও হুমকি দেওয়া হল আমিরকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ