Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হুমকিতে জেরবার বিরিয়ানি দোকানের মালিক

কেস তুলতে হবে, না হলে আবার গুলি চলবে। এমন হুমকি ফোনে এক জেরবার বারাকপুরের এক প্রখ্যাত বিরিয়ানির দোকানের মালিক।

হুমকিতে জেরবার বিরিয়ানি দোকানের মালিক
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কেস তুলতে হবে, না হলে আবার গুলি চলবে। এমন হুমকি ফোনে এক জেরবার বারাকপুরের এক প্রখ্যাত বিরিয়ানির দোকানের মালিক। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অনীশ ঝা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানার পুলিস। তাকে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী অফিসাররা। এই অনীশের বিরুদ্ধেই ২০২২ সালের জুন মাসে বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সে সময় বরাত জোরে বেঁচে গিয়েছিলেন বিরিয়ানি দোকানের মালিক বাপি দাস। এই কেসে বর্তমানে জামিনে রয়েছেন অনীশ। কেস তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন তিনি।

Advertisement

এই হুমকি ফোনের সঙ্গে সঙ্গে বারাকপুরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ব্যবসায়ীকে পুলিসি নিরাপত্তা দেওয়া হয়েছে। কেউ কেউ আর্মস লাইসেন্স পেয়েছেন। কয়েকজন লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। সকলেই তাঁদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেসরকারি নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়িয়েছেন। 
এছাড়া পুলিস এই হুমকি ফোনকে হালকা করে দেখছে না। থানা থেকে একজন অফিসারকে প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে। পুরো চক্রকে ধরতে সক্রিয় হয়েছে বারাকপুর পুলিস কমিশনারেট।

Advertisement
সম্পর্কিত সংবাদ