Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জন্মের সার্টিফিকেট জাল, ধরলেন প্রধান

জন্মের সার্টিফিকেট জাল। বিষয়টি ধরলেন পঞ্চায়েত প্রধান। শনিবার বাসন্তীর মসজিদবাটি পঞ্চায়েতে এক মহিলা তাঁর মেয়ের জাতিগত শংসাপত্র করাতে এসেছিলেন।

জন্মের সার্টিফিকেট জাল, ধরলেন প্রধান
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জন্মের সার্টিফিকেট জাল। বিষয়টি ধরলেন পঞ্চায়েত প্রধান। শনিবার বাসন্তীর মসজিদবাটি পঞ্চায়েতে এক মহিলা তাঁর মেয়ের জাতিগত শংসাপত্র করাতে এসেছিলেন। তখন প্রধান গৌর সর্দার তার জন্মের সার্টিফিকেট দেখতে চান। সেটা দেখেই চমকে ওঠেন তিনি। অবিকল আসল শংসাপত্রের আদলে তৈরি নকল শংসাপত্রটি। তবে সেখানে প্রধানের সই নকল করে ছাপানো হয়েছে। সেই সূত্র ধরেই সার্টিফিকেটটি জাল বলে জানান গৌরবাবু। পরে বাসন্তী থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। জানা গিয়েছে, ওই মহিলা বছর ১৪ আগে তাঁর মেয়ের জন্মের শংসাপত্র তৈরি করেছিলেন এক দালালের মাধ্যমে। ৫০০ টাকার বিনিময়ে দিলীপ ছাটুই নামে ওই ব্যক্তি তাঁকে সেটা বানিয়ে দিয়েছিলেন। মেয়ের জাল সার্টিফিকেট ধরা পরার প্রসঙ্গে ওই মহিলা বলেন, এ ব্যাপারে কিছু জানা নেই। আমরা লেখাপড়া জানি না। আমায় তখন দিলীপ বলেছিল যে, ৫০০ টাকা দিলে সার্টিফিকেট করে দেবে। তাকে টাকা দিয়েছিলাম। তদন্তে নেমেছে পুলিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ