Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূম জেলা প্রশাসনের বিশ্ব পরিবেশ দিবস পালন

বীরভূম জেলা প্রশাসনের বিশ্ব পরিবেশ দিবস পালন
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস পালন করল বীরভূম জেলা প্রশাসন। এই দিনটি উপলক্ষ্যে সিউড়ির সিধু-কানু মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে সাফাইয়ের কাজে যুক্ত কর্মীদের বিশেষ সংবর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনিক ভবন চত্বর সহ একাধিক পুর এলাকা ও বিভিন্ন ব্লকে গাছের চারা লাগানো হয়। সেইসঙ্গে অনুষ্ঠান মঞ্চ থেকে এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় জোর দেওয়ার ক্ষেত্রে বার্তাও দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্লাস্টিক ক্যারিব্যাগ না ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়। 

Advertisement

এদিন শুরুতেই জেলা প্রশাসন ভবন চত্বরে গান্ধী মূর্তির আবরণ উন্মোচিত হয়। পরবর্তীতে প্রশাসন ভবন চত্বরে গাছের চারা লাগানো হয়। এরপর স্কুল পড়ুয়া সহ অন্যান্যদের নিয়ে শোভাযাত্রা শুরু হয়। জেলাশাসক বিধান রায় সহ অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ), সিউড়ি পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা এদিনের শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। শহরের প্রধান সড়ক পরিক্রমা করে শোভাযাত্রা সিধু-কানু মঞ্চের সামনে পৌঁছে শেষ হয়। সেখানে জেলাশাসক গাছের চারা লাগান। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায়চৌধুরীও চারাগাছ লাগিয়েছেন। সবুজ রক্ষায় শপথ বাক্য পাঠ হয়। ভেক্টর কন্ট্রোল টিমের ১৫ জন সদস্যকে সংবর্ধনা জানানো হয়েছে। এছাড়াও সিউড়ি পুর এলাকার ৫ জন সাফাইকর্মীকেও সংবর্ধনা জানানো হয়। সবুজ রক্ষায় অগ্রণী ভূমিকা নেওয়ায় জেলা প্রশাসনের তরফে একাধিক ব্যক্তিকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সহ বিধায়ক ও জেলাশাসক সবুজ রক্ষায় একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। 
এদিন সাঁইথিয়া পুরসভার তরফে পৃথকভাবে একাধিক এলাকায় চারাগাছ লাগানো হয়েছে। পাশাপাশি দুবরাজপুর পুরসভার তরফে পাহাড়েশ্বরও চারাগাছ লাগানো হয়। গাছগুলি যাতে অক্ষত থাকে তা নিশ্চিত করতেও পুরসভার তরফে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ