Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বইয়ের মলাট দেওয়া নিয়ে মায়ের বকুনিতে আত্মঘাতী ছাত্রী

বইয়ের মলাট দেওয়া নিয়ে মায়ের বকুনিতে আত্মঘাতী ছাত্রী
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: নতুন বইয়ের মলাট লাগানোর সময় মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণীর এক ছাত্রী। শুক্রবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার কাপাসডাঙা পূর্বপাড়ায়। মৃতের নাম সাবিকুন নাহার খাতুন(১৪)। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে বেলডাঙা থানার পুলিস। 
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে নতুন বই খাতা কিনে এনে সন্ধ্যায় মলাট লাগাচ্ছিল সাবিকুন নাহার। বইয়ের মলাট লাগানো ঠিক হচ্ছে না বলে মা বকাবকি করেন। তাতেই অভিমানে সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর বোন ডাকতে গিয়ে দেখে দিদি গলায় ফাঁস দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের আত্মীয় চাঁদ মহম্মদ বলেন, বইয়ের মলাট লাগানোর সময় মা বকাবকি করেছিল। তাতেই অভিমানে গলায় ফাঁস দেয়।
সম্পর্কিত সংবাদ