Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জয়ে ফেরাই লক্ষ্য বিনো জর্জের

শনিবার ঘরোয়া লিগের ম্যাচে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কলকাতা কাস্টমস। গত মঙ্গলবার বৃষ্টির কারণে বিএসএসের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছিল।

জয়ে ফেরাই লক্ষ্য বিনো জর্জের
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়. কলকাতা: শনিবার ঘরোয়া লিগের ম্যাচে মাঠে নামছে ইস্ট বেঙ্গল। কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কলকাতা কাস্টমস। গত মঙ্গলবার বৃষ্টির কারণে বিএসএসের বিরুদ্ধে ম্যাচ বাতিল হয়েছিল। তাই প্রায় সাত দিনের বিশ্রাম পেয়েছে বিনো জর্জ-ব্রিগেড। কাস্টমসের বিরুদ্ধে তাই জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের। তবে এই দলের প্রধান রোগ ভেদশক্তির অভাব। তাই জেসিন টিকেকে দলে ফেরানোর চেষ্টা চলছে জোর কদমে। রক্ষণ জমাট করতে প্রভাত লাকরাকেও মাঠে নামানোর চিন্তাভাবনা রয়েছে। 

Advertisement

মেসারার্সের বিরুদ্ধে সাত গোল দিয়ে ঘরোয়া লিগ শুরু করেছিল ইস্ট বেঙ্গল। তবে পরের ম্যাচেই সুরুচির বিরুদ্ধে ড্র করে তারা। চোটের জন্য সেই ম্যাচে ছিলেন না মনোতোষ মঝি ও জেসিন। তাই মাঝমাঠে খেলা হলেও আক্রমণ দানা বাঁধেনি। কোচ বিনো তাই ড্যামেজ কন্ট্রোলে মরিয়া। উল্লেখ্য, কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারবেন না সুমন দে। তাই প্রভাতকে দলে এনে ডিফেন্স মজবুত করতে চাইছেন কোচ। এদিন রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে দলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন করেন তিনি। এদিন অনুশীলন শেষে লাল-হলুদ কোচ বলেন, ‘কাস্টমস শক্তিশালী প্রতিপক্ষ। তবে আমরাও তৈরি। তিন পয়েন্টের জন্যই মাঠে নামবে দল।’ এদিকে, সিনিয়র দলের কোচ ব্রুজোঁর শহরে আসার কথা ১৭ জুলাই। 
 খেলা শুরু বিকেল তিনটেয়। 
এসএসইএন অ্যাপে সরাসরি সম্প্রচার।

Advertisement
সম্পর্কিত সংবাদ