Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিনো জর্জ

প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ডার্বির তাৎপর্য আলাদা। যে কোনও মূল্যে জিততে চায় দুই দল। সকলেই জানেন, মোহন বাগান শক্তিশালী। সব বিভাগেই একাধিক বড় নাম রয়েছে।

বিনো জর্জ
  • ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে ডার্বির তাৎপর্য আলাদা। যে কোনও মূল্যে জিততে চায় দুই দল। সকলেই জানেন, মোহন বাগান শক্তিশালী। সব বিভাগেই একাধিক বড় নাম রয়েছে। ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচ ঘোরানোর ফুটবলার অনেক। তাই ওদের গুরুত্ব দিতে হবে। তবে আমরাও টক্কর দিতে প্রস্তুত। চলতি মরশুমে শক্তিশালী দল হয়েছে। ভালো মানের ফুটবলার রয়েছে লাল-হলুদেও। তাই ছেড়ে কথা বলব না। সমর্থকরা মুখিয়ে রয়েছেন রবসন-মিগুয়েল ডুয়েল দেখার জন্য। বাংলাদেশে দু’জনে একই দলে খেলত। এখানে একে অপরের প্রতিপক্ষ। তাই দুই ফুটবলারই নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবে। হিরোশিও অভিষেকের জন্য মুখিয়ে। অবশ্যই ম্যাচের পরিস্থিতি বুঝে ওকে ব্যবহার করা হবে। 

Advertisement

আমরা প্রতিযোগিতার গুরুত্ব জানি। ২৯ বার এই খেতাব ঘরে তুলেছে ইস্ট বেঙ্গল। এবার সেই সংখ্যাটা বাড়ানোর দায়িত্ব আমাদের। আইএফএ’র কাছে আমাদের অনুরোধ, রেফারিং যেন নিরপেক্ষ হয়। শুনেছি, সমর্থকদের সঙ্গে মোহন বাগানের সমস্যা চলছে। তাই কামিংসদের মধ্যে বাড়তি তাগিদ থাকাই স্বাভাবিক। আর তা মাথায় রেখেই আমরা পরিকল্পনা সাজিয়েছি। শিল্ডে প্রথম দু’টি ম্যাচে দল ভালো ফুটবল খেলেছে। বিশেষত রশিদ গত ম্যাচে গোল পাওয়ায় ওর আত্মবিশ্বাস বেড়েছে। তবে চাই, মিগুয়েলও শনিবার স্কোরশিটে নাম তুলুক। আর সফল হলে দীপাবলির আগে ৩০তম খেতাব নিয়ে উৎসবে মাতবেন সমর্থকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ