Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বইমেলা নিয়ে বৈঠক

বইমেলা নিয়ে বৈঠক
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: জেলা বইমেলা সাফল্যমণ্ডিত করতে মেলার সমস্ত সাব কমিটির সদস্যকে নিয়ে বৈঠক হল কালিয়াগঞ্জে। সোমবার বিকেলে  কালিয়াগঞ্জের বিবেকানন্দ পুর উৎসব ভবনে বৈঠকটি হয়। ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাইস্কুলের মাঠে চলবে উত্তর দিনাজপুর জেলা বইমেলা। জেলা গ্রন্থাগার আধিকারিক দেবব্রত কুমার দাস,  কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ