Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বইমেলা শুরু

বইমেলা শুরু
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: সোমবার থেকে শুরু হল ১১তম আলিপুরদুয়ার জেলা বইমেলা। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এদিন প্যারেড গ্রাউন্ডে জেলা বইমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অশ্বিনী রায় ও জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। ছিলেন স্থানীয় পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর। কার্যত ফাঁকা দর্শকাসনেই এদিন জেলা বইমেলার উদ্বোধন হয়। বিধানসভা ও রাজ্যসভার অধিবেশন চলায় বইমেলায় উপস্থিত থাকতে পারেননি বিধায়ক সুমন কাঞ্জিলাল ও সাংসদ প্রকাশচিক বরাইক। ছিলেন না জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবও। 
Advertisement
এবার জেলা বইমেলায় কলকাতা ও উত্তরবঙ্গ মিলিয়ে ৮০টি প্রকাশনী সংস্থা যোগ দিয়েছে। এদিন শহরের অ্যাডওয়ার্ড লাইব্রেরি থেকে বক্সা ফিডার রোড ধরে প্যারেড গ্রাউন্ড পর্যন্ত বইমেলা উপলক্ষ্যে একটি শোভাযাত্রা হয়। জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার বলেন, এদিন সন্ধ্যার দিকে বইমেলা প্রাঙ্গণে ভালোই ভিড় হয়েছে। প্রতিদিনই প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সম্পর্কিত সংবাদ