Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলা এবং উলুবেড়িয়া মেলায়  ৮৩ লক্ষ টাকার রেকর্ড বিকিকিনি

বইমেলা এবং উলুবেড়িয়া মেলায়  ৮৩ লক্ষ টাকার রেকর্ড বিকিকিনি
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে আয়োজিত বইমেলা এবং উলুবেড়িয়া মেলায় রেকর্ড বিকিকিনি হল। ১৪ দিনের এই দুটি মেলায় মোট ৮৩ লক্ষ ২৫ হাজার টাকার বিক্রি হয়েছে। ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি উলুবেড়িয়া পুরসভার পার্কিং জোনে বসেছিল তৃতীয় বর্ষ উলুবেড়িয়া বইমেলা। পাশাপাশি মেলা প্রাঙ্গণে সোনাঝুরি হাট এবং ফুড স্টলও ছিল। এরপর ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ওই জায়গাতেই হয় উলুবেড়িয়া মেলা। জানা গিয়েছে, মূল দু’টি মেলায় বই বিক্রি হয়েছে ৩২ লক্ষ ৯৭ হাজার টাকার। 
Advertisement
এছাড়াও সোনাঝুরি হাটে ২০ লক্ষ ৮৭ হাজার টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি ২১ লক্ষ ৫৮ হাজার টাকার খাবার বিক্রি হয়েছে। সেইসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলির তৈরি পণ্যও ভালো বিক্রি হয়েছে। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, এবারে বইমেলায় আমরা ৩০ লক্ষ টাকার বই বিক্রির টার্গেট নিয়েছিলাম। সেটা পূরণ হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ