সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের আলমপুর কালীতলায় একটি বাইকের সঙ্গে দু’টি সাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দু’জন সাইকেল আরোহী জখম হয়েছেন। তাঁদেরকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের চালক দক্ষিণবঙ্গের বাসিন্দা। তিনি মালদহ থেকে সিকিমের দিকে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছিলেন। সেই সময় দু’জন সাইকেল নিয়ে মালদহের সদর রুটের দিকে আসছিলেন। তাঁদের সঙ্গে ওই বাইকের ধাক্কা লাগে। গাজোল থানার পুলিস জানিয়েছে, ঘটনাটি খোঁজ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।



