Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের সংঘর্ষে জখম দুই

বাইকের সংঘর্ষে জখম দুই
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, চোপড়া: দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম দু’জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চোপড়ার সোনাপুর হাট এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। 
Advertisement
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি অভিমুখী একটি বাইকের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সংঘর্ষ হয়। তাতে জখম হন দুজন। তাদের উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হাওয়ায় চিকিৎসকরা ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। স্থানীয় সূত্রে খবর, জখম যুবকের নাম দয়াল বসাক। তাঁর বাড়ি সোনাপুরের বসাকপাড়া এলাকায়। অপরজনের বাড়ি বিহারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিস। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ