সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার দুপুরে মেটেলি ব্লকের সনগাছি মোড়ে ১৭ নং জাতীয় সড়কে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিনজন। খবর পেয়ে মেটেলি থানার পুলিস গিয়ে বাইক দু’টি উদ্ধার করে। এদিন দুপুরে অসম থেকে এক দম্পতি বাইকে করে দার্জিলিং যাচ্ছিলেন। সনগাছি মোড়ে উল্টো দিক থেকে আসা আরএকটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনায় দু’টি বাইকে থাকা তিনজন জখম হন। তাঁদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।



