সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বাইকের ধাক্কায় মৃত্যু হল রুলি দাস (৫৮) নামে এক মহিলার। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে রাধানগর গ্রামে। ঘটনায় বাইক চালককে আটক করেছে পুলিস। মৃতার বাড়ি রাধানগরে। সন্ধ্যায় পাড়ার কয়েকজন মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। তুলসীহাটা থেকে একটি বাইক এসে ধাক্কা মারে রুলিকে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চাঁচল মহকুমা হাসপাতালে রেফার করা হয়। চাঁচলে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, বাইক চালককে আটক করা হয়েছে।



