Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় মৃত্যু  

বাইকের ধাক্কায় মৃত্যু
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: আধার কার্ডের ফটোকপি করাতে গিয়ে বাইকের ধাক্কায়  মৃত্যু হল সন্ধ্যা বর্মন(৫৯) নামে  এক মহিলার। তাঁর বাড়ি রায়গঞ্জের লক্ষনীয়া এলাকায়। মৃতার জামাই ঝুলন বর্মন বলেন, বুধবার বিকেলে নিজের আধার কার্ড জেরক্স করাতে গিয়েছিলেন শাশুড়ি। লক্ষনীয়া এলাকায় আচমকা একটি বাইক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে জখম মহিলাকে রায়গঞ্জ মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ