সংবাদদাতা, পতিরাম: বাড়িতে মেয়ে এসেছিল ঘুরতে। শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এগিয়ে দিয়ে ফেরার পথেই ঘটে গেল দুর্ঘটনা। বাড়ির রাস্তার মোড়ে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিস সূত্রে খবর, মৃত ওই বৃদ্ধার নাম শান্তি বর্মন (৭৪)। বাড়ি কুমারগঞ্জ থানার চকরামরাই গ্রামে। গতকাল বিকেলে ওই বৃদ্ধা তাঁর মেয়েকে এগিয়ে দিতে গিয়েছিলেন। সেসময় রাস্তাতেই পিছন থেকে একটি বাইক এসে তাঁকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতরভাবে জখম হন। তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু রাতে তাঁর মৃত্যু হয়।



