নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: শনিবার সন্ধ্যায় গোঘাটের বালিবেলা এলাকায় বাইকের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অভয় কুণ্ডু(৫৮)। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় অভয়বাবু বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পারাপার করছিলেন। সেই সময় আরামবাগ থেকে কামারপুকুরগামী একটি বাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।



