Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় মৃত্যু

বাইকের ধাক্কায় মৃত্যু
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: বাইকের ধাক্কায় মৃত্যু হল মহম্মদ ইয়ার (৬৫) নামে এক ব্যক্তির। তাঁর বাড়ি করণদিঘি থানার ভুলকি সংলগ্ন বাঁশপাড়ায়। সোমবার বিকেলে সাইকেল নিয়ে ভুলকি থেকে দোমোহনায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি।
Advertisement
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে করণদিঘি গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখান থেকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিক্যালে। অবস্থা আরও খারাপ হওয়ায় মহম্মদ ইয়ারকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়।  মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যালে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। করণদিঘি থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 
সম্পর্কিত সংবাদ