Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় মৃত স্ত্রী, জখম স্বামী

বাইকের ধাক্কায় মৃত স্ত্রী, জখম স্বামী
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: শনিবার রাতে কুশমণ্ডি থানার কালিকামোড়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল জলেখা বিবি (৪১) নামে এক মহিলার। তাঁর স্বামী আব্দুল জলির গুরুতর জখম হয়েছেন। তাঁদের বাড়ি কুশমণ্ডির বারাইডাঙ্গা এলাকায়।
Advertisement
বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রাজ্যসড়ক ধরে তাঁরা সাইকেলে কালিকামোড়া থেকে কুশমণ্ডির দিকে যাচ্ছিলেন। সেসময় একটি বাইক কুশমণ্ডির দিকে যাচ্ছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে কালিকামোড়া মোড় পেরিয়ে জলেখা, জলিরদের ধাক্কা মারে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুশমণ্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জলেখা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। জলিরকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর বাইক সহ চালককে গ্রেপ্তার করেছে পুলিস। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 
সম্পর্কিত সংবাদ