সংবাদদাতা, করণদিঘি: শনিবার সন্ধ্যায় দোমহনা গ্ৰাম পঞ্চায়েতের ঝাড়িব্রাশ গ্ৰামে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিশুর। সন্ধ্যায় বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশুটি। একটি বাইক দ্রুত গতিতে এসে ধাক্কা মারে শিশুটিকে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। করণদিঘি থানার পুলিস দেহটি রবিবার ময়নাতদন্তে পাঠায়। বাইকটিকে আটক করেছে পুলিস।



