সংবাদদাতা, পতিরাম: বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল পথ কুকুরের। চোখের সামনে এই ঘটনা দেখে মেনে নিতে পারেননি মোটরগ্যারেজ মালিক লিটন মণ্ডল। বিচার চেয়ে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন তিনি।
Advertisement
ঘাতক বাইকের নম্বর সহ অভিযোগ দায়ের করেছেন গ্যারেজ মালিক। কালীপুজোর রাতে ঘটনাটি ঘটে বালুরঘাট শহরে। অভিযোগ পেয়ে মামলা শুরু করেছে বালুরঘাট থানার পুলিস। বাইক চালককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, বালুরঘাট শহরের স্টেডিয়াম মার্কেটে জাতীয় সড়কের ধারেই লিটনের গ্যারেজ রয়েছে। গ্যারেজের আশেপাশের বহু কুকুর থাকে। কাজের পাশাপাশি গ্যারেজেই রান্না করে প্রায় ৫০টি কুকুরের মুখে খাওয়ার তুলে দেন তিনি। আবার কোনও পথ পুকুর অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থাও করেন।
কালীপুজোয় শহরে বেপরোয়া মোটর বাইকের দাপাদাপি ছিল। রাতে একটি বাইক বেপরোয়া গতিতে এসে কুকুরকে ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় একটি কুকুরের। লিটন বলেন, বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে ওই পথ কুকুরকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে বাইক চালক। তাই বাইকের নম্বর সহ অভিযোগ দায়ের করেছি।
অন্যদিকে, বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, অভিযোগ পেয়েই তদন্ত শুরু হয়েছে।