সংবাদদাতা, পুরাতন মালদহ: সোমবার মালদহের ৫১২নম্বর জাতীয় সড়কের বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে বাইকের ধাক্কায় দু›জন জখম হন। বরাত জোরে একজন শিশু প্রাণে বেঁচে গিয়েছে। তাদের গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দু’জন জখমের নাম উজ্জ্বল হালদার(৪০), রূপসী হালদার(৩০)। তাঁদের বাড়ি আলালে। গাজোল থানার পুলিস জানিয়েছে, নাবালক বাইক চালকের বাবাকে থানায় ডেকে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



