Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় জখম চার

বাইকের ধাক্কায় জখম চার
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের বোয়ালদারে রেল ক্রসিংয়ের কাছেই দাঁড়িয়ে থাকা তিনবাইক আরোহীকে ধাক্কা মারলো আরও একটি বাইক। ঘটনায় চারজন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, রেল আসার জন্য রাস্তায় ক্রসিং লেভেলে তিনটি বাইক পর পর দাঁড়িয়েছিল। সেই সময় পিছন থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন বাইকে ধাক্কা মারে। ঘটনায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাইক আরোহীরা। পুরও ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ