সংবাদদাতা, ইটাহার: রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন ধীরেন মণ্ডল নামে এক বৃদ্ধ। রবিবার সন্ধ্যায় ইটাহারের দশমথ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। জখমের বাড়ি দশমথ এলাকায়। কাজ সেরে বাড়ি ফিরছিলেন ধীরেন।
Advertisement
সেই সময় নমুনিয়ার আলাউদ্দিন ইটাহার থেকে বাইক নিয়ে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ পথচারী বৃদ্ধ রাস্তা পার হতে গিয়ে বাইকের সামনে চলে আসায় ধাক্কা লাগে। বৃদ্ধকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিস।



