Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। জখম হয়েছেন বাইকে থাকা দু’জন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের বারোবিশার পূর্ব চকচকায়। রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজকুমার বর্মন(৬৫)। শনিবার রাতে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। সে সময় একটি বাইক দ্রুত গতিতে এসে রাজকুমার বর্মনকে ধাক্কা মারে। এতে ৩জনই জখম হন। ঘটনাস্থলে আসে বারোবিশা ফাঁড়ির পুলিস। জখমদের উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক রাজকুমার বর্মনকে মৃত ঘোষণা করেন। বাকি দু›জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই হাসপাতালে থেকে মৃতদেহ উদ্ধার করে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস। রবিবার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ