Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় বাইকচালকের মৃত্যু

ভেঙে গেল বিধায়কের কনভয়ের চলন্ত পাইলট কারের অ্যাক্সেল। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে গাড়িটি।

শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় বাইকচালকের মৃত্যু
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: ভেঙে গেল বিধায়কের কনভয়ের চলন্ত পাইলট কারের অ্যাক্সেল। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে গাড়িটি। ছিটকে পড়েন বাইকচালক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর মৃত্যু হয়। ওই কনভয়ে ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।  

Advertisement

মঙ্গলবার সকালে দুর্ঘটনা ঘটে। ১১টা নাগাদ বাসন্তী হাইওয়ে ধরে বিধানসভায় যাচ্ছিলেন বিধায়ক। বামনঘাটার কাছে কনভয় ছুটছিল। সেই সময় আচমকা বিধায়কের গাড়ির সামনে থাকা পুলিসের গাড়ির সামনের একটি অংশ ভেঙে পড়ে। ব্রেক কষে পুলিসের গাড়িটি। কিন্তু, নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। এঁকে-বেঁকে সরাসরি সামনের এক বাইকচালককে ধাক্কা মারে পুলিসের গাড়ি। এরপরেই সেটি হাইওয়ের ধারে একটি ঝোপে ঢুকে যায়। দাঁড়িয়ে যায় বিধায়কের কনভয়। যদিও তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েনি। নিজের গাড়িতেই জখম বাইকচালককে এসএসকেএম হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন শওকত মোল্লা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা ট্রাফিক গার্ড ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিস। কীভাবে দুর্ঘটনাটি ঘটল। তা খতিয়ে দেখছে পুলিস। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ওই পাইলট কারের অ্যাক্সেল ভেঙে গিয়েছে। তার জেরেই গাড়ির সামনের দিকের নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনা প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘পাইলট কারের যন্ত্রাংশ ভেঙে বিপত্তি। সামনের একটি বাইকে ধাক্কা মারে। আমার গাড়িতেই চালককে হাসপাতালে পাঠাই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ