Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কয়েক ঘণ্টায় উদ্ধার চুরি যাওয়া বাইক, ধৃত দুই

চুরি করেও হল না শেষরক্ষা। বাইক চুরি করে বিহারে পাচার করার আগে দু’জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত মিঠুন হালদারের বাড়ি রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায়। এছাড়া অন্যজন আকাশ আলি থাকে রায়গঞ্জের ভূপালপুর এলাকায়।

কয়েক ঘণ্টায় উদ্ধার চুরি যাওয়া বাইক, ধৃত দুই
  • ৭ মার্চ, ২০২৫ ১৫:০৩
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: চুরি করেও হল না শেষরক্ষা। বাইক চুরি করে বিহারে পাচার করার আগে দু’জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। ধৃত মিঠুন হালদারের বাড়ি রায়গঞ্জের গোয়ালপাড়া এলাকায়। এছাড়া অন্যজন আকাশ আলি থাকে রায়গঞ্জের ভূপালপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়ঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহার বাড়ির সামনে থেকে বুধবার দুপুরে বাইক চুরি করে পালায় এক যুবক। বিশ্বজিৎ রায়গঞ্জ থানায় অভিযোগ করলে পুলিস কয়েক ঘণ্টার মধ্যে মিঠুনকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে উঠে আসে আকাশের নাম। মিটুন বাইকটি চুরি করে আকাশকে দেয়। সে বাইকটি বিহারে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। মিঠুনকে ধরা হয় রায়গঞ্জের রূপাহার থেকে। আকাশ ধরা পড়েছে  ইটাহারের বালিজলঘাট এলাকায়। পুলিস দ্রুত পদক্ষেপ নেওয়ায় বাইকটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান বিশ্বজিতের মেয়ে সুদীপ্তা সাহা। তিনি বলেন, বাবা কাজ থেকে এসে বাড়ির বাইরে বাইকটি রাখেন। কিছুক্ষণ পরই দেখা যায় বাইকটি নেই। বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগানো ছিল। ফুটেজে দেখা যায় একজন লাল কাপড় মুখে বেঁধে বাইক নিয়ে পালাচ্ছে। পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে ধৃত মিঠুন অভিযোগকারীদের পূর্ব পরিচিত। আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। অভিযুক্তরা বাইকটির নম্বর প্লেট বদলে বিহারে পাচারের ফন্দি এঁটেছিল বলে তদন্তে উঠে এসেছে। অভিযুক্তদের সঙ্গে বিহারের বাইক পাচারকারীদের যোগ রয়েছে বলে মনে করছে পুলিস। এদিন অভিযুক্তদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতে পাঠান বিচারক। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্তে নেমে বাইকটি উদ্ধারের পাশপাশি দু’জনকে গ্রেপ্তার করেছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ