Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিবেশ রক্ষা, মাদক মুক্ত সমাজ গড়তে বাইক র‌্যালি

পুলিস সুপার সুবিমল পাল বলেন স্বাধীনতা দিবসে জেলা জুড়ে ৫ হাজার গাছ লাগানো হচ্ছে

পরিবেশ রক্ষা, মাদক মুক্ত সমাজ গড়তে বাইক র‌্যালি
  • ১৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দেশের ৭৯ তম স্বাধীনতা দিবসে পরিবেশকে নির্মল রাখার পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে জেলা জুড়ে বাইক র‍্যালি করল হাওড়া গ্রামীণ জেলা পুলিস। এদিন জেলার প্রতিটি থানার পাশাপাশি উলুবেড়িয়ার নবনির্মিত থানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিস সুপার জন এ্যালেন জর্জ, উলুবেড়িয়া এসডিপিও শুভম যাদব প্রমুখ।

Advertisement

পুলিসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী পুলক রায় বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা কীভাবে সমাজের মূল স্রোতে ফিরতে পারেন, তার জন্য পুলিসও চিন্তাভাবনা করছে। পুলিস সুপার সুবিমল পাল বলেন স্বাধীনতা দিবসে জেলা জুড়ে ৫ হাজার গাছ লাগানো হচ্ছে। সেই সঙ্গে মাদকাসক্ত হলে কী ক্ষতি হতে পারে, সেই ব্যাপারে সচেতন করতে বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে। এদিন বাইক র‍্যালিতে মন্ত্রী ও পুলিস সুপারও অংশ নেন। খড়িয়া ময়নাপুরে নদী বাঁধ এলাকায় চারাগাছও রোপণ করেন। অন্যদিকে, বাগানানে বাইক র‍্যালিতে অংশ নিয়ে চারাগাছ রোপণ করেন বিধায়ক অরুণাভ সেন। নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ