Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঘাটালে রামনবমীতে বাইক র‌্যালি

ঘাটালে রামনবমীতে বাইক র‌্যালি
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: মহা ধুমধামের সঙ্গে ঘাটাল শহরে রামনবমী তিথি উদযাপিত হল। ‘ঘাটাল রামনবমী কমিটি’র উদ্যোগে শহরের কলেজ মোড় বাসস্টপে প্রতিবছর এই দিনে শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরি করে পুজো হয়। এবছর এই পুজো ২০তম বর্ষে পা দিল। রবিবার প্রায় ৯০০টি বাইক নিয়ে র‍্যালি বের হয়। এত বড় বাইক র‍্যালি ঘাটাল শহরে এর আগে কখনও দেখা যায়নি। 

Advertisement

র‍্যালিটি ঘাটাল শহরের বিস্তীর্ণ এলাকা সহ আশপাশের গ্রামাঞ্চল পরিক্রমা করে। পথচারী, এলাকার বাসিন্দা সহ বেশ কয়েকহাজার মানুষকে শরবত, পরমান্ন প্রসাদ বিলি করা হয়। উদ্যোক্তাদের তরফে অরূপ মাজি বলেন, ঘাটাল রামনবমী কমিটির বিশেষত্ব হল, কমিটির সমস্ত সদস্যকেই সমান হিসেবে গণ্য করা হয়। কমিটিতে কারও কোনও পদ নেই।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ