সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার রাতে ৮১ নম্বর জাতীয় সড়কে গাজোলে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে একজনের। বুধবার তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃতের নাম মারিফুল হক (১৯ )। বাড়ি গাজোল ব্লকের বৈরগাছি ২ নম্বর গ্রামের দেওয়ানি এলাকায়।মারিফুল আলালে দাদুর বাড়ি ঘুরতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
Advertisement



