Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক থেকে পড়ে মৃত্যু

বাইক থেকে পড়ে মৃত্যু
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের জিনিসপত্র কিনে দিয়ে ফেরার পথে বাইক থেকে পড়ে এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম সুবল ওরাওঁ (৩২)। বাড়ি নাগরাকাটার লুকসান চা বাগান এলাকায়। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে ক্রান্তির চ্যাংমারির কাছে। শুক্রবার মৃতের দেহের ময়নাতদন্ত হয় জলপাইগুড়ি মেডিক্যালে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিস।  
Advertisement
এদিন মর্গে মৃতের প্রতিবেশী রমেশ ওরাওঁ বলেন, এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের জিনিসপত্র কিনে দিয়ে বাইকে ফিরছিলেন ওই যুবক। ক্রান্তির চ্যাংমারির কাছে দুর্ঘটনাটি ঘটে। এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চা বাগানের হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে আসা হয় সুলকাপাড়া চা বাগানে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ