Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক থেকে পড়ে জখম

স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক গর্ভবতী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায়। জখম মহিলার নাম রুকসানা খাতুন। তাঁর বাড়ি হরিরামপুর থানার বামুনডাঙা এলাকায়।

বাইক থেকে পড়ে জখম
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: স্বামীর বাইক থেকে পড়ে গুরুতর জখম হলেন এক গর্ভবতী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইটাহারের চৌরঙ্গী মোড় এলাকায়। জখম মহিলার নাম রুকসানা খাতুন। তাঁর বাড়ি হরিরামপুর থানার বামুনডাঙা এলাকায়। সেজারুল শেখ তাঁর স্ত্রী রুকসানাকে নিয়ে ইটাহারের একটি নার্সিংহোমে চিকিৎসা করাতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে চৌরঙ্গী এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। রুকসানা বাইক থেকে পড়ে যান। বাইকে ছিল ওই দম্পতির ১৮ মাসের এক সন্তানও। ঘটনায় গুরুতর জখম হন ওই গর্ভবতী। তবে শিশুটির কোনও ক্ষতি হয়নি। জখম মহিলাকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে ট্রাফিক পুলিস। সেখান থেকে ওই মহিলাকে রায়গঞ্জ মেডিক্যালে রেফার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ