Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক নিয়ে কন্টেনারে ধাক্কা, মৃত্যু দুই বন্ধুর

বাইক নিয়ে কন্টেনারে ধাক্কা, মৃত্যু দুই বন্ধুর
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। পুলিস জানিয়েছে, মৃতদের নাম মৃন্ময় বর্মন এবং ঋষিকেশ বর্মন।  গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাদের আরএক বন্ধু লক্ষ্মণ বর্মন। মৃত দু’জনের বাড়ি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন আশ্রমপাড়ায়।
Advertisement
সোমবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের ফুলবাড়ি সংলগ্ন রাধাবাড়িতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন সকলে। রাতে কাজ শেষ করে একই বাইকে ফিরছিলেন তাঁরা। ফেরার পথে একটি কন্টেনারের পিছনে ধাক্কা মারেন বাইকচালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃন্ময় বর্মন এবং ঋষিকেশ বর্মনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ