সংবাদদাতা, পুরাতন মালদহ: শুক্রবার নালাগোলা রাজ্য সড়কের পুরাতন মালদহের মুচিয়াতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় জখম তিনজনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইকে তিনজন ছিলেন। তাঁরা হবিবপুরের আইহোর দিকে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি স্কুলের কাছে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। মালদহ থানার পুলিস জানিয়েছে, অল্পের জন্য তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। বাইকটিকে থানায় নিয়ে আসা হয়েছে।



