Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু  

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মায়ের ওষুধ কিনে ফেরার পথে মঙ্গলবার বিকেলে লালগড়ের ঝিটকার জঙ্গল সংলগ্ন রাস্তায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম মিঠুন টুডু(৩১)। বাড়ি লালগড় থানার গুরাইপাড়া এলাকায়। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের ভাই বিজয় টুডু বলেন, দাদা মায়ের জন্য ওষুধ কিনতে মেদিনীপুর গিয়েছিল। সন্ধ্যাবেলায় দুর্ঘটনার খবর পাই। দাদা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঝিটকার জঙ্গল লাগোয়া গাছে ধাক্কা মেরেছে বলে পুলিস জানায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ