Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: মঙ্গলবার রাতে খড়্গপুর শহরের হিজলি স্টেশন রোডে মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। জখম হন তাঁর এক সঙ্গীও। মৃতের  নাম শেখ মুজাহিদ(১৮)। বাড়ি শহরেরই রহমান নগরে। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুটি মোটরবাইক রেষারেষি করে চলছিল। দু’টিতেই দু‌’জন করে ছিলেন। এই সময় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারলে চালক ও অরোহী ছিটকে মাটিতে পড়ে যায়। তাদের উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। জখম যুবককে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ