Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

বাইক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: আউশগ্রাম থানার ১১ মাইলে পথ দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মৃতের নাম আকাশ মালাকার(১৯)। বীরভূমের ইলামবাজার থানা এলাকায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইক নিয়ে মোড়বাঁধে মামারবাড়িতে আসছিলেন তিনি। ১১ মাইলের কাছে তাঁর বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। অপর একটি ঘটনায় বীরভূমের সাঁইথিয়া থানা এলাকায় শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ