Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক দুর্ঘটনায় জখম দুই

বাইক দুর্ঘটনায় জখম দুই
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: সোমবার কুমারগ্রামে দু›টি বাইকের সংঘর্ষে জখম হলেন দু›জন। এদিন বিকেলে কুমারগ্রাম মদনসিং হাইস্কুল সংলগ্ন স্থানে পথ-দুর্ঘটনাটি ঘটেছে। জখমদের নাম খুশি বিশ্বকর্মা এবং কৃষ্ণা সার্কি। জানা গিয়েছে, তাঁরা দু’জন একটি বাইকে চেপে বারোবিশার দিকে যাচ্ছিলেন। 
Advertisement
অন্যদিকে, কুমারগ্রাম চা-বাগানের দিকে যাচ্ছিল আরেকটি বাইক। দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। অপর বাইকচালক বাইক ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 
জখম দু’জনকে উদ্ধার করে কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কুমারগ্রাম থানার পুলিস বাইক দু’টি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ