Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু খড়্গপুরে

বাইক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু খড়্গপুরে
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা,মেদিনীপুর: মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার রাতে খড়্গপুর লোকাল থানার কৃষ্ণনগর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। তাঁদের নাম সুরজিত ডাকুয়া (২১) ও বিভাস পালুই (২৪)।  বাড়ি লোকাল থানারই বড়গেড়িয়া গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে জাতীয় সড়কে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁরা একটি মোটর বাইকে ছিল। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, মোটরবাইকে যাওয়ার সময় কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। মৃত এক যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয় তাঁরা বাইকে পেট্রল ভরবে বলে বেরিয়েছিল। রাতে পুলিস দুর্ঘটনার খবর জানায়। তিনি বলেন, কী করে দুর্ঘটনা হল বুঝতে পারছি না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ