Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক দুর্ঘটনায় ব্যাঙ্ককর্মীর মৃত্যু

বাইক দুর্ঘটনায় ব্যাঙ্ককর্মীর মৃত্যু
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: খড়্গপুর লোকাল থানার পোলাগেড়িয়া এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় বেসরকারি ব্যাঙ্ককর্মীর মৃত্যু হল। মৃতের নাম গৌরাঙ্গ মাহাত(৩৫)। বাড়ি শালবনী থানার কলসিভাঙা এলাকায়। তিনি বেসরকারি ব্যাঙ্কের ডেবরা শাখার রিলেশনশিপ অফিসার পদে কর্মরত ছিলেন। 
Advertisement
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গৌরাঙ্গ অফিস থেকে বেরিয়ে বাইকে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর খড়্গপুর লোকাল থানার পোলাগেড়িয়া এলাকায় জাতীয় সড়কে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। গৌরাঙ্গকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ