সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার সকালে কুমারগ্রাম ব্লকের তেলিপাড়া চৌপথি চত্বরে ৩১সি জাতীয় সড়কে দূরপাল্লার একটি পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক বাইক চালক। বাইক চালক বাইক নিয়ে খোয়ারডাঙার দিকে থেকে এসে জাতীয় সড়কে উঠেন। ওই সময় জাতীয় সড়ক ধরে বারোবিশার দিক থেকে আসছিল দূরপাল্লার পণ্যবাহী গাড়িটি। সেটি বাইকে ধাক্কা মারে। বাইক চালক গুরুতর জখম হন। তৎক্ষণাৎ স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যান। ট্রাফিক পুলিস বাইক ও গাড়িটি আটক করেছে।



