সংবাদদাতা, ইটাহার: বাইক চোর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিস। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে তার দু’দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
ধৃতের নাম সারুক আলি। বাড়ি দুর্গাপুরের মহাশুন্ডা এলাকায়। গত ২৭ অক্টোবর ইটাহারের দুর্গাপুর লাইনবাজার থেকে সুমন ঘোষ নামে এক ব্যক্তির বাইক চুরি হয়। সুমন রায়গঞ্জ থানার শঙ্করপুর থেকে দুর্গাপুর লাইন বাজারে বাইক নিয়ে বাজার করতে এসেছিলেন। কিছুক্ষণ বাদে বাড়ি ফেরার সময় দেখেন বাইকটি চুরি গিয়েছে। সুমন ইটাহার থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে মহাশুন্ডা মোড় থেকে সারুককে গ্রেপ্তার করে।



