সংবাদদাতা, কান্দি: বাইক চুরির অভিযোগে শনিবার রাতে মুর্শিদাবাদ থানার নতুনগ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করল বড়ঞা থানার পুলিস। ধৃতের নাম জিয়ার শেখ। তার বাড়ি ওই গ্রামেই। রবিবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ডিসেম্বর বড়ঞা থানার কুলিগ্রামের ইন্দ্রনগর এলাকা থেকে একটি বাইক চুরি গিয়েছিল। বাইকের মালিক মোজাম্মেল শেখের অভিযোগ, ওইদিন বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ তিনি বাড়ির সামনে বাইক রেখে কিছুক্ষণ পরে ফিরে দেখেন বাইক নেই। পরে তিনি পুলিসে বাইক চুরির অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে। এরপর ওই যুবককে গ্রেপ্তার করা হয়।



