Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক চুরি করে হাতেনাতে ধৃত

বাইক চুরি করে হাতেনাতে ধৃত
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: বাইক চুরি করে পালাতে গিয়ে গোঁসাইপুরের রানিডাঙা বাজারে হাতেনাতে ধরা পরল এক যুবক। ঘটনায় তাকে বাইক চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে পুলিসের হাতে তুলে দিল ক্ষিপ্ত জনতা। রবিবার সকালে কাওয়াখালির বাসিন্দা শেখর রায় নিজের মোটরসাইকেল নিয়ে রানিডাঙা বাজারে যান। তিনি জানিয়েছেন, সব্জি কিনে দোকানদারকে টাকা দিয়ে পিছনে ঘুরতেই দেখি, পাশে রাখা বাইকটি নেই। এক যুবক বাইকটি নিয়ে পালাচ্ছে। সামান্য দূরে যেতেই সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করে ধরে ফেলি। এরপর স্থানীয়রা ওই অভিযুক্তকে একটি খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। খবর দেওয়া হয় বাগডোগরা থানার অন্তর্গত রাঙাপানি ফাঁড়ির পুলিসকে। পুলিস ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অমিত সিং। সে মাটিগাড়ার বাসিন্দা। ধৃত যুবকের সঙ্গে  আরও কেউ জড়িত কি না, তার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ