Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক চুরি

বাইক চুরি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: রবিবার রাতে তুফানগঞ্জ শহরের ২ নম্বর ওয়ার্ডের শিশুমেলা রোড থেকে একটি বাইক চুরি হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ ব্যাপারে গাড়ির মালিক দিলীপ মণ্ডল তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দিলীপবাবু বলেন, স্থানীয় একটি স্কুলের সামনে বাইকটি রেখে গিয়েছিলাম। কিছুক্ষণ বাদে এসে দেখি বাইকটি নেই। বিভিন্ন জায়গায় খোঁজখবর করে না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ