Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক চালকদের স্ট্যান্টবাজি বন্ধ করতে চেকিং বাড়ানোর সিদ্ধান্ত

বাইক চালকদের স্ট্যান্টবাজি বন্ধ করতে চেকিং বাড়ানোর সিদ্ধান্ত
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: সন্ধ্যায় বাইক চালকদের স্ট্যান্টবাজি বন্ধ করতে চেকিং বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিস। ঘোড়দৌড়চটি, আলিশা বাসস্ট্যান্ড এবং উল্লাস মোড়ে ট্রাফিক পুলিস সন্ধ্যার পর বাড়ানো হবে। হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানার পাশাপাশি লাইসেন্স বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। তিনদিন আগে উল্লাস মোড়ে দুর্ঘটনায় এক বাইক চালকের মৃত্যু হয়েছে। চারচাকা গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। ওই বাইক চালকের মাথায় আঘাত লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এক পুলিস আধিকারিক বলেন, সব সময় শহরের বিভিন্ন জায়গায় গাড়ি চেকিং করা হয়। কিন্তু হেলমেট ছাড়া বাইক চালকরা শহরের অন্য রাস্তা ধরে উল্লাসে আসছে। সেই পথগুলিতে এবার চেকিং করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ