Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ  

বাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ
 
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: পাওনা টাকা না দেওয়ায় বাইক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বৈষ্ণবনগর থানা এলাকার পারদেওনাপুর  হাজিপাড়ার ঘটনা। হাজিপাড়ার বাসিন্দা খাবির আহমেদের কাছে টাকা পেতেন চকদেওনাপুরের মামুদ আলি। অভিযোগ, চার বছর হয়ে গেলেও পাওনার কুড়ি হাজার টাকা দেয়নি খাবির। আগেও এনিয়ে দুজনের মধ্যে বচসা হয়েছিল। তারপর থেকে মামুদকে এড়িয়ে চলত খাবির। কিন্তু শুক্রবার সন্ধ্যায় খাবিরের পথ আটকে তার বাইক ছিনিয়ে নেয় মামুদ। অভিযোগ পেয়ে কুম্ভীরা ফাঁড়ির পুলিস বাইকটিকে উদ্ধার করেছে। মামুদকেও আটক করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ