পাটনা, ১৫ মার্চ ২০২৫: বিহারে ‘জঙ্গলরাজ’ অব্যাহত। নিরাপদে নেই পুলিসও! প্রতিবেশী রাজ্যে পরপর দু’দিন হামলার মুখে পড়ে মৃত্যু হল খোদ পুলিস আধিকারিকদের। ঘটনায় আইনের রক্ষকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাটনা, ১৫ মার্চ ২০২৫: বিহারে ‘জঙ্গলরাজ’ অব্যাহত। নিরাপদে নেই পুলিসও! প্রতিবেশী রাজ্যে পরপর দু’দিন হামলার মুখে পড়ে মৃত্যু হল খোদ পুলিস আধিকারিকদের। ঘটনায় আইনের রক্ষকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, মৃত এএসআই-এর নাম সন্তোষ কুমার সিং। শুক্রবার মুঙ্গের জেলার নন্দলালপুরা এলাকায় গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস। দু’পক্ষের ঝগড়ার মধ্যে উভয়কেই বোঝাতে গিয়েছিলেন এএসআই সন্তোষ কুমার। অভিযোগ, সেই সময়ই অতর্কিতে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করে। হামলার জেরে এএসআই গুরুতর আহত হন। দ্রুত পুলিস আধিকারিককে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখান থেকে তাঁকে পাটনা হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় এএসআই-এর। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, ঘটনার সময় হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিল।
উল্লেখ্য, এর একদিন আগেই এমনই একটি ঘটনা ঘটেছিল। বিহারের পূর্ণিয়া জেলার আরারিয়া শহরে। ওই এলাকায় গ্রামবাসীদের বিরুদ্ধে এক এএসআইকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ইতিমধ্যেই ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মুঙ্গেরের এসপি সৈয়দ ইমরান মাসুদ। কিন্তু গত এক সপ্তাহের মধ্যে বারেবারে পুলিসের উপর হামলা ও তার জেরে আধিকারিকের মৃত্যুর ঘটনায় বিহারের আইন-শৃঙ্খলা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।